শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

দেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। আজ ২৯ রমজান শেষে চাঁদ দেখা না যাওয়ায় নিয়ম অনুযায়ী রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর শনিবার শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন।

ঈদের তারিখ নিশ্চিত হওয়ার পর থেকেই দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড়ে মুখর এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলো।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন