শুক্রবার, ২০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির ঈদ শুভেচ্ছা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিশেষ বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক। ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের উষ্ণ অভিনন্দন জানাই।’

রমজানের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, ‘গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং সিয়াম সাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র সময় অতিবাহিত করেছেন। ঈদুল ফিতর আমাদের সমমর্মিতা, ভ্রাতৃত্ব এবং সংহতির শাশ্বত মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ প্রার্থনা করি।’

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মোদি বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতার বন্ধন যেন আরও শক্তিশালী হয়।’ বার্তার শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান ও শুভেচ্ছার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন