শনিবার, ২১ মার্চ ২০২৬

ফুজুল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডাঃ মোঃ আবুল কালাম জেলা প্রতিনিধি,ময়মনসিংহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪ নং কুমারগাতা ইউনিয়নের নামা পাড়ায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হিলফুল ফুজুল মানব কল্যাণ সংগঠন।

সংগঠনটির উদ্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা নাজমুল ইসলাম বলেন,
“ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
সাধারণ সম্পাদক ডাঃমোঃ আবুল কালাম বলেন,
“আমরা চাই কেউ যেন ঈদের দিনে কষ্টে না থাকে। আমাদের এই ছোট উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন,
“সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন সফল হয়েছে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
অর্থ সম্পাদক আইনুল ইসলাম বলেন,
“স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং দাতাদের সহযোগিতায় আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছি।”
প্রচার সম্পাদক আবু রায়হান বলেন,
“এই মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।”
দপ্তর সম্পাদক নাদিম ইসলাম জানান,
“ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সহায়তার আওতায় আনা হবে।”
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন