আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সকল সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ হানিফ।
তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের বার্তা নিয়ে আসে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।
তিনি ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সকল সাংবাদিক ও সংশ্লিষ্টদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করা একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সদস্যরা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।
মোহাম্মদ হানিফ বলেন, “ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি পারস্পরিক সহানুভূতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও একটি মহৎ উপলক্ষ।
আসুন আমরা সকলে মিলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করি।”
তিনি দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতিও পবিত্র ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করে বলেন, ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
