বুধবার, ১৮ মার্চ ২০২৬

পীরগঞ্জে জাবরহাট ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে আব্দুস সফিরের শুভেচ্ছা

মো: রেজাউল করিম, জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সবুর সফির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এই দিনে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে তিনি সকল ইউনিয়নবাসীর সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আব্দুস সবুর সফির জানান, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চান।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক বলে দোয়া করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন