বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিতে মহাসড়কে জেলা প্রশাসকের তদারকি

খন্দকার আউয়াল ভাসানী টাঙ্গাইল প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।

বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি মহাসড়কের যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কের অবস্থা এবং যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ঈদের সময় যাত্রীচাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং দ্রুত সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রমের ফলে এবারের ঈদযাত্রা হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও ভোগান্তিমুক্ত।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন