পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভূঞাপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম প্রামানিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে সহমর্মিতা, মানবতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, “আমি সব সময় গোবিন্দাসী ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার চেষ্টা করেছি। বিগত সরকারের সময় দীর্ঘদিন জেল-জুলুম, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমি জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে ছিলাম এবং আজও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।”
মোঃ কামরুল ইসলাম প্রামানিক আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, “গোবিন্দাসী ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য আমি অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করে যেতে চাই।”
সবশেষে তিনি গোবিন্দাসী ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
ঈদ মোবারক।

