যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরির ঘটনায় দুই যুবককে আ*টক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি চু*রি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুন্দ মুরারী দাশ গত ১৩ মার্চ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে বিদ্যালয় ভবনের উত্তর পাশের একটি পুরাতন টিউবওয়েল চু*রি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওইদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েলটি খুলে নিয়ে যায়।
পরে একই দিন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হিরু মনি তাকে জানান যে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় স্থানীয় লোকজন সন্দেহবশত দুই যুবককে একটি পুরোনো টিউবওয়েলসহ আ*টক করে রেখেছে। খবর পেয়ে প্রধান শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান স্থানীয়রা দুই যুবককে আ*টক করে রেখেছে এবং তাদের কাছ থেকে একটি টিউবওয়েল উদ্ধার করেছে। পরে তিনি টিউবওয়েলটি বিদ্যালয়ের বলে শনাক্ত করেন। আটকৃত ব্যক্তিরা হলেন,বাটবিলা গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন(২২) ও মৃত নওশের গাজীর ছেলে মফিজুর রহমান(২৩)। স্থানীয়দের দাবি, এ সময় আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে উদ্ধার করে এবং চু*রি হওয়া টিউবওয়েলটি জব্দ করে।
আহত অবস্থায় আটক দুই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় চু*রি মা*মলা নং- ২৪/২৬ দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক অন্যান্য আ*সামিদের গ্রে*ফতারের চেষ্টা চালাচ্ছে।

