রবিবার, ১৫ মার্চ ২০২৬

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর

যশোরের মণিরামপুরে সড়ক দু*র্ঘটনায় তৌহিদুল ইসলাম (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নি*হত হয়েছেন। এতে তার পরিবারের মাঝে শো’কের ছায়া নেমে এসেছে। আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর উপজেলার সুন্দলপুর বাজারের পাশে এই মর্মান্তিক দু*র্ঘটনা ঘটে।

নি*হত তৌহিদুল ইসলাম পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের জোনাব আলী বিশ্বাসের ছেলে। তিনি মণিরামপুর মাছ বাজারের একটি চালানি আড়তে মাছের ব্যবসা করতেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম প্রতিদিনের মতো আজ ভোরেও নিজের মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মণিরামপুর মাছ বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুন্দলপুর বাজার এলাকায় পৌঁছালে দু*র্ঘটনার শিকার হন তিনি। তবে দু*র্ঘটনাটি কোনো যানের সাথে সংঘর্ষ নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও শেষ রক্ষা হয়নি।
তৌহিদুলের অকাল মৃ*ত্যুতে তার পরিবার ও মণিরামপুর মাছ বাজারের ব্যবসায়ীদের মধ্যে শো*কের ছায়া নেমে এসেছে।

নি*হতের পারিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও জীবিকার তাগিদেই ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি, কিন্তু পথেই সব শেষ হয়ে গেল।

মণিরামপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে। আইনি প্রক্রিয়া শেষে ম*রদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন