পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি।
শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ফাঁড়ি পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পাকশী ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত থাকবে।

