শনিবার, ১৪ মার্চ ২০২৬

মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ বাগেরহাট মোড়েলগঞ্জ

পবিত্র মাহে রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোঃ ফরহাদ হোসেন শিকদারের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার নিজ বাসভবন ‘ক্যাপ্টেন হাউস’, বাদুরতলাস্থ সিকদার বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহে রমজানের তাৎপর্য ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক সচেতনতার নানা দিক উঠে আসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন, পৌর জামায়াতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আঃ মান্নান খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার মোঃ আজিজুর রহমান হাওলাদার, মাস্টার মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার, মাস্টার মোঃ মোস্তফা আল মাহমুদসহ ১৫ নং সদর ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সততা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান তিনি।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন