শনিবার, ১৪ মার্চ ২০২৬

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অধ্যক্ষ কবিরুল ইসলাম

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন কুরআনের আইনই পারে ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। মাহে রমজানে কুরআন নাজিল হয়েছে। রমজান কুরআন নাজিলের মাস হওয়ার কারণে রমজান মাসের এত কদর। তিনি বলেন কুরআনের বইনের ভিত্তিতে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। রমজান তাকওয়া বা খোদা ভীতির মাস। আমরা কি খোদা ভীতি অর্জন করতে পেরেছি? ভিজিএফ ও ভিজিডি এর মালামাল পাবে হতদরিদ্র লোক। আমরা কি তাদের কাছে কার্ড পৌঁছে দিতে পেরেছে? না অনিয়ম ও দুর্ণীতি করছি? এটা একবার ভেবে দেখতে হবে। সব কিছুর জবাব আমাদের দিতে হবে। তাই কোরআনের আইন মেনে সকল কাজের ফয়সালা করলে সমাজে অন্যায় অনিয়ম থাকবেনা। প্রধান অতিথি সকলকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।
গতকাল শুক্রবারে (২৩ই মার্চ) বাদ আসর দিঘলিয়া এম এ মজিদ সরকারি ডিগ্রী কলেজ মাঠে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান এর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি তাসলিম হাসান টুটুল, বিশিষ্ট আলেম মাওলানা মুজিবুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, খেলাফত মজলিশ নেতা শেখ গোলাম রহমান মিজানুর রহমান প্রমুখ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন