পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে এক শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ডানা ইলেকট্রনিক্স এর উদ্যোগে ঈদের সামগ্রী হিসেবে, তেল, খেজুর, চিনি, চাল, এবং লাচ্ছার সমন্বয়ে বিশেষ প্যাকেট প্রস্তুত করে ১ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দিঘীসগুনা এম, এ, আর, নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে ডানা ইলেকট্রনিক্সের মালিক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদ উপস্থিত থেকে ঈদের সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দিঘীসদগুনা এম,এ, আর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা আব্দুর রশিদ মাহমুদ (বকুল), উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, মো জহুরুল ইসলাম, মির্জা রাকিবুল ইসলাম (শরিফ), মো ইউনুস আলী প্রমুখ।
ঈদের সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হচ্ছিল। এই সহায়তা তাদের ঈদের আনন্দের স্বস্তি এনে দিয়েছে।’
ডানা ইলেকট্রনিক্সের মালিক মির্জা ফারুক আহমেদ জানান, রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

