মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী এর উপ পরিচালক হাবিব তৌহিদ ইমামের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয় “খ” সার্কেল নরসিংদীর একটি টিম ১০/৩/২৬ ইং রোজ মঙ্গলবার রায়পুরা থানাধীন মাহমুদাবাদ গ্রামস্থ ঢাকা সিলেট হাইওয়ে রোডের দক্ষিণ পাশে রাস্তা উপর, মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য আসামীর কাঁধে ঝুলানো একটি স্কুল ব্যাগের রক্ষিত Rz Codeine Phosphate & Chlorpheniramine Maleate Syrup এর ২৫ টি প্লাস্টিকের বোতল প্রতিটিতে ১০০ মিলি করে মোট ওজন ২.৫ লিটার সহ আলমগীর হোসেন (৩৬) নামে ১ জন আসামিকে গ্রেফতার করে ১ টি নিয়মিত মামলা দায়ের করেন। মোঃ সাইদুল ইসলাম সহকারী উপ পরিদর্শক বাদী হয়ে আসামী আলমগীর হোসেন(৩৬) পিতামৃত: চাঁন মিয়া, সাং- দক্ষিণ মির্জানগর,থানা : রায়পুরা, জেলা : নরসিংদীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুরা থানায় ০১ টি নিয়মিত মামলা দায়ের করেন।

