বুধবার, ১১ মার্চ ২০২৬

কোনাবাড়ীতে ৫ লক্ষ মানুষের আতঙ্ক: কখনো কবিরাজ, কখনো রস ব্যবসায়ী, কখনো সাংবাদিক—প্রতারক সাইফুলের অভিনব প্রতারণা

শাহিনুর ইসলাম শাহীন

জীপুরের কোনাবাড়ী এলাকায় সাইফুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি পরিস্থিতি অনুযায়ী কখনো কবিরাজ, কখনো রস ব্যবসায়ী আবার কখনো বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই সুযোগে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেন।

এলাকাবাসীর অভিযোগ, তার এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রতারণা করতে দেখেছেন বলে দাবি করেন।

সম্প্রতি কবিরাজ পরিচয় দিয়ে হিজলা এলাকার তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির কাছ থেকে দুই দফায় ১,৫০০ টাকা করে মোট ৩,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়রা বলছেন, এ ধরনের প্রতারণা বন্ধ করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা প্রতারক সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন