মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের কুড়াখাল ০৪ নং ওয়ার্ডের এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই ঝরে গেল একটি তরতাজা প্রাণ। আমাদের এলাকার ছোট ভাই সোহেল অটো গাড়ি চার্জ থেকে খুলতে গিয়ে হঠাৎ পুরো গাড়িতে বিদ্যুৎ চলে আসায় ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়ে অল্প বয়সেই সে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়।
একটি হাসিমুখ, একটি স্বপ্নভরা জীবন—মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে।
মৃত্যু যে কতটা নির্মম সত্য, তা আজ আমরা নিজের চোখে দেখলাম। অল্প বয়সে এমন করুণ বিদায় আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।
আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ যেন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন, কবরকে প্রশস্ত ও শান্তিময় করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এই পবিত্র রমজান মাসের উসিলায় মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন—এই দোয়া করি।
এলাকাবাসীসহ সবাইকে অনুরোধ করা যাচ্ছে,
মরহুম সোহেলের জন্য বেশি বেশি দোয়া করবেন।
প্রচারে: কুড়াখাল যুব সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা মানবতার সংগঠন
ঠিকানা:
গ্রাম: কুড়াখাল, ০৪ নং ওয়ার্ড
ইউনিয়ন: ৭ নং এলাহাবাদ ইউনিয়ন
উপজেলা: দেবিদ্বার
জেলা: কুমিল্লা
আমিন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন