নরসিংদীতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ দমন বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় ।

