বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

রূপসায় আন্তর্জাতিক নারী দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

মোল্লা জাহাঙ্গীর আলম

খুলনার রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ৮ মার্চ বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম। রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, মেডিকেল অফিসার ডা. আলামিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস। বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহানউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফাদার, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, সহকারী পরিবার ও পরিকল্পনা সুমন মল্লিক, ব্রাক এরিয়া ম্যানেজার অসীম কুমার দাস।এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ইসলামী রিলিফ বাংলাদেশ রূপসা উপজেলা ইনচার্জ মো. জাকারিয়া, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন,রূপসা রিপোটার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ,ম আয়ূব আলী, রূপসা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম মুর্শিদ আলী, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, উদ্যোক্তা মিতালী পাল,খালেদা বেগম, রিক্তা বেগম, রশিদা বেগম, নাসিমা বেগম, খাদেজা বেগম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তুলতে নারীর সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি পেলেই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, সম্মান ও সমতার দাবি বিশ্বব্যাপী তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, ক্ষমতায়ন এবং বৈষম্য দূরীকরণে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা মিতালি পালকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন