মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

কালিয়াকৈরে নবনির্বাচিত এমপি’র সঙ্গে ফুলেল শুভেচ্ছা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান (এমপি)।

মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় তার নিজ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উন্নয়নের গতি তরান্বিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠন মূলক সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছে নবনির্বাচিত এমপি বলেন, এই জনপদের ভাগ্যোন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকরা সমাজের দর্পণ। ইতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের তথ্যভিক্তিক পরামর্শ ও গঠন মূলক সমালোচনা এই জনপদকে আধুনিক করতে সহায়ক হবে।

শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, সাধারন সম্পাদক হুমায়ুন কবীরসহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন