অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ নাট্যকর্মী ও লেখক শামীম আহমদ শাম্মু-র নতুন দুটি বই। সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘নব সাহিত্য প্রকাশনী’ থেকে বই দুটি মেলায় এসেছে।
বই দুটির নাম হলো:
১. মায়ার আল্পনা
২. স্ট্রেথোস্কোপের স্পন্দন
নাট্যাঙ্গনের পরিচিত মুখ শামীম আহমদ শাম্মু এবার কলম ধরেছেন জীবনের বিচিত্র গল্প ও অনুভূতির মিশেলে। ‘মায়ার আল্পনা’ বইটিতে মানবিক সম্পর্ক ও মায়ার নিপুণ বয়ান ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে, ‘স্ট্রেথোস্কোপের স্পন্দন’ বইটিতে সাদা অ্যাপ্রনের আড়ালে ঢাকা পড়া হাজারো জীবনের গল্প, আর্তনাদ এবং সংগ্রামের প্রতিচ্ছবি উঠে এসেছে, যা পাঠকদের এক ভিন্ন জগতের স্বাদ দেবে।
প্রকাশনী সূত্রে জানা গেছে, বইমেলায় নব সাহিত্য প্রকাশনীর স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন বুকশপ রকমারি ডটকম থেকেও পাঠকরা বইগুলো সংগ্রহ করতে পারবেন।
নিজের নতুন বই প্রসঙ্গে লেখক শামীম আহমদ শাম্মু বলেন, “নাটক আর সাহিত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। মঞ্চের গল্পের মতো কাগজের পাতায় জীবনের স্পন্দনগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, পাঠকরা বই দুটির মধ্যে নিজেদের জীবনের কোনো না কোনো অংশ খুঁজে পাবেন।”
বই দুটির প্রচ্ছদ ও অলঙ্করণ পাঠকদের নজর কেড়েছে। মেলায় আসা সৃজনশীল পাঠকদের পছন্দের তালিকায় বই দুটি স্থান করে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

