বুধবার, ৪ মার্চ ২০২৬

মুক্তাগাছায় কান্দুলিয়া গ্রাম থেকে জুয়ারী গ্রেফতার-৬

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

মুক্তাগাছা উপজেলার মালতিপুর ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কান্দুলিয়া চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার অভিযোগে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১) আবু বক্কর সিদ্দিক (পিতা: মৃত বাবর আলী)
২) মোঃ ইউসুফ আলী (পিতা: মোঃ ইয়াকুব আলী)
৩) লাল মিয়া (পিতা: মৃত আঃ হাই)
৪) মোঃ খোরশেদ আলী (পিতা: মৃত কুবেদ আলী)
৫) গোলাম মোস্তফা (পিতা: মৃত ছুরাব আলী), সাং- কান্দুলিয়া চরপাড়া
৬) সুলতান আহম্মেদ (পিতা: মৃত আফজাল উদ্দিন), সাং- গাড়াইকুটি চরপাড়া
তারা সকলেই ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অবৈধ জুয়ার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন