সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তাওহীদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান।
শুক্রবার (গতকাল) জেলা শাখার জনশক্তি সমাবেশে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুর রহমান। তিনি নবনির্বাচিতদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের পর্বে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়। পরিশেষে মোনাজাতের মাধ্যমে জনশক্তি সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

