গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি জামালপুর সফর করেন।
মাননীয় প্রতিমন্ত্রী জামালপুর সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর।
প্রতিমন্ত্রী সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল প্রতিমন্ত্রী মহোদয়কেঁ গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি (জামালপুর-৫, সদর) এবং মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি (জামালপুর-৩, মেলান্দহ-মাদারগঞ্জ)।

পরবর্তীতে সার্কিট হাউজে মাননীয় প্রতিমন্ত্রী জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার জামালপুর সাথে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় প্রতিমন্ত্রী সাথে জামালপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বসহকারে শোনেন এবং বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস প্রদান করেন।

