শনিবার, ৪ এপ্রিল ২০২৬

গাইবান্ধার গন উন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে নির্যাতন

​মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মুর্শিদ হক্কানী (৩৭) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বেলা ১১টার দিকে গাইবান্ধা আমলী আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন।​কারাগারে পাঠানো আসামিরা হলেন:
​বাধন (৩৫): মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
​লাবিব (৩২)
​শিহাব (৩৫)
​আতিফ (৩৬)
​তালহা (৩৫)
​ভুক্তভোগী মুর্শিদ হক্কানী একজন মানসিক ভারসাম্যহীন যুবক। চিকিৎসার জন্য তাকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে নিয়োজিত কর্মকর্তারা তাকে সেবা দেওয়ার পরিবর্তে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে এই অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হলে আজ আসামিরা আদালতে উপস্থিত হন।
​আদালতে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন প্রবীণ আইনজীবী কাজী আমিরুল ইসলাম ফকু। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন