উখিয়া টেকনাফ থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মজুলম জননেতা শাহজাহান চৌধুরীর রোগমুক্তি কামনায় উখিয়া উপজেলা ওলামা দলের উদ্যেগে বিশেষ মুনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৩ ফেব্রুয়ারি রাত ১০.৩০ মিনিটের সময় উখিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে উখিয়া উপজেলা বিএনপি সহসভাপতি অধ্যাপক তহিদুল আলম তহিদের সভাপতিত্বে শাহজাহান চৌধুরী রোগ মুক্তি কামনায় দোয়ামাহফিলের আয়োজন করে উখিয়া উপজেলা ওলামাদল।
এই সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোহাম্মদ শাহআলম, বিএনপি নেতা সালাম সিকদার,আহাসান উল্লাহ, মিজানুর রহমান সিকদার, মাসুম সিরাজী, টিটু সিকদার, নুরুজ্জামান বাক্কা,নুরুল আমিন সিকদার, যুবদলের যুগ্ম আহবায়ক রিদুয়ানুর রহমান বাপ্পি শ্রমিক নেতা ছৈয়দ আলম জাসাস নেতা
রহিম সিকদার সহ প্রমুখ।
দোয়ামাহফিল শেষে মুনাজাতের মাধ্যমে মহান রবের কাছে উখিয়া টেকনাফের অভিভাবক শাহজাহান চৌধুরীর রোগ মুক্তি কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

