বুধবার, ৪ মার্চ ২০২৬

পটিয়ায় হাসপাতালের পিছনের ছাইয়ের স্তুপ থেকে নবজাতক উদ্ধার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে দুই দিন বয়সী এক পরিচয়হীন নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতাল চত্বরে একটি প্যাকেটের ভেতরে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা পৌনে ৪টার দিকে আঙিনার এক পাশে সন্দেহজনক একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন কর্মীরা। কাছে গিয়ে তারা নবজাতকের কান্নার শব্দ পান। পরে দ্রুত প্যাকেটটি খুলে শিশুটিকে উদ্ধার করে নবজাতক ওয়ার্ডে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক যুবক ও এক যুবতী একটি প্যাকেট হাতে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তারা প্যাকেটটি হাসপাতালের পাশে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশকে জানানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
উদ্ধার হওয়া শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়নাব বিবি জানান, নবজাতকের ওজন মাত্র ৯০০ গ্রাম। ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই তার জন্ম হয়েছে। বর্তমানে শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, প্যাকেটে মোড়ানো অবস্থায় শিশুটিকে হাসপাতালের পাশে রেখে ওই যুবক ও যুবতী দ্রুত সেখান থেকে চলে যান। শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন