সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আফরোজা খানম নাসরীন

জামাল কাড়াল, বরিশাল, উজ্জ্বল বাংলাদেশ

মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।

সম্প্রতি ঢাকায় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে আফরোজা খানম নাসরীন ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন। এ সময় তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং বরিশাল অঞ্চলের উন্নয়ন ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।
আফরোজা খানম নাসরীন বলেন, “গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, মাননীয় মন্ত্রী সাহেব দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা রাখবেন।”
মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় দেশের গণমাধ্যম খাতকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করা হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত নেতাকর্মীরা মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন