আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ২১’শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীপুর প্রেসক্লাব। প্রভাতেই প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অমর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানায়।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচি ছিল গাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে পরিপূর্ণ। পুষ্পার্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ উজ্জ্বল মিয়া, সোহাগ প্রধান, মোঃ কবির আকন্দ, আশরাফুল আলম সরকার, ফরহাদ মিয়া, শাহাদাত হোসেন আবির, হাজ্বী আসাদুজ্জামান, উসমান গনি, মোঃ কামাল উদ্দিন, মিনারা কামাল, আল আমিন কবি, মোঃ পরানসহ শ্রীপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও মর্যাদা। তাঁদের রক্তস্নাত ইতিহাস বাঙালি জাতির গৌরব, চেতনা ও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।
শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা এ আয়োজনের মধ্য দিয়ে শ্রীপুর প্রেসক্লাব আবারও ভাষা শহীদদের প্রতি তাদের অটল সম্মান ও দায়বদ্ধতার প্রকাশ ঘটিয়েছে।

