পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ খাদ্যসামগ্রী সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহ জামান খান তুহিন, পরিচালক (কৃত্রিম প্রজনন), প্রাণিসম্পদ অধিদপ্তর।
সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ দপ্তর, টাঙ্গাইলের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে রমজান মাসে ন্যায্যমূল্যে প্রাণিজ পণ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।

