বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বার্তা সম্পাদক মিজানুর সরকার-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

মোহাম্মদ আলী বিশেষ প্রতিনিধ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিজানুর সরকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির অনন্য মাস। এই পবিত্র মাস আমাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, রমজান আমাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এই মাসে ব্যক্তি ও সমাজ জীবনে সততা, ন্যায়পরায়ণতা এবং মানবিক আচরণ আরও জোরদার হোক—এটাই কাম্য।

বার্তা সম্পাদক মিজানুর সরকার মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র রমজানের শিক্ষা যেন সবার জীবনে প্রতিফলিত হয় এবং দেশ ও জাতির কল্যাণে সবাই একযোগে কাজ করার শক্তি লাভ করে।

পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও আল্লাহর অশেষ রহমত কামনা করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন