শনিবার, ৪ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “বাংলাদেশ পল্লী ফেডারেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো: রেজাউল করিম, জেলা প্রতিনিধি

তৃণমূল পর্যায়ে আছে যারা অসহায় ও দুস্থ, শীতবস্ত্র উষ্ণতার ছোঁয়ায় হউক সুস্থ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ভোমরাদহ-স্থ “বাংলাদেশের পল্লী ফেডারেশন” উদ্যোগে ১৬ ফেব্রুয়ারী সোমবার কার্যালয়- স্থ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ৪০ জন দুস্থদের মাঝে এই শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

​বিকেল ৪ টায় ভোমরাদহ গ্রামে” বাংলাদেশ পল্লী ফেডারেশন “এর নির্বাহী পরিচালক কবি ও সাংবাদিক মো. আরফান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদফতর কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাকিব হাসান।

​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ​বিতরণকালে বাংলাদেশ পল্লী ফেডারেশন এর নির্বাহী পরিচালক কবি ও সাংবাদিক মো. আরফান আলী বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

বিশেষ করে তৃণমুল পর্যায়ে খেটে খাওয়া মানুষ এই শীতে অনেক কষ্টে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।

যুব উন্নয়ন কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা এই মহতি কার্যক্রম সহমত পোষণ করেণ। ​এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য পশীন চন্দ্র, মাহাদি আবরার সিয়াম,আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন