কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. মিঠু মোল্লা ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মো. তুষার মৃধা’র আহবানে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ঢাকা জেলা’র- নবাবগঞ্জ উপজেলা শাখা কমিটি সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় সিনিয়র রাজনৈতিককর্মী- সমাজকর্মী- স্বাস্থ্যকর্মী- ব্যবসায়ী- শিক্ষক- আধুনিক কৃষক- তাঁতীদের পক্ষে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায়।
উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে মো. ইয়াহিয়া খান কে নবাবগঞ্জ উপজেলা শাখর সভাপতি ও মৃধা মরিয়ম কে সাধারণ সম্পাদক নির্বাচন করে উক্ত শাখা কমিটি সম্পন্ন করার দায়িত্ব দেয়া হয়।
মো. ইয়াহিয়া ও মৃধা মরিয়ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অনুরক্ত হিসেবে একসাথে খাল খনন কর্মসূচীতে সরাসরি অংশ নিয়েছিলেন।
সেই সাথে একই আদর্শ বুকে ধারণ করে সুদীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের প্রতি ভালোবাসা আর দেশপ্রেমে উজ্জীবিত থেকে এক নিঃস্বার্থ মানুষ হিসেবে উদাহরণ হয়ে দায়িত্ব পালন করছেন স্থানীয় জনমানুষের ভীড়ে।
সভাটি কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের পরামর্শক্রমে অনুষ্ঠিত হয়।

