নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রিকফিল্ড মাঝি শ্রমিক সমবায় সমিতি লিঃ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এমপি মোঃ শাহজাহান। ইতিপূর্বে তিনি চারবার এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ ফল নিশ্চিত করেন। প্রাপ্ত ফলে জানা গেছে, ১৯৮টি ভোটকেন্দ্রের সব ফলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে সর্বোচ্চ ৫৬.৯৩ শতাংশ ভোট পড়েছে ওই আসনটিতে।
বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গন মিছিলের আয়োজন করেছে ব্রিকফিল্ড মাঝি শ্রমিক সমবায় সমিতি লিঃ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আমিন।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক ভোট নিশ্চিত করতে ব্রিকফিল্ডে কর্মরত শ্রমিকদের জন্য নোয়াখালী ব্রিকফিল্ড মাঝি শ্রমিক সমবায় সমিতি লিঃ এর ব্যানারে ২ দিনের ছুটি ঘোষণা করেছেন সভাপতি মোঃ নুরুল আমিন। যা সকল শ্রেণীর মানুষের মুখে মুখে প্রশংসা করতে দেখা যাচ্ছে। ভুক্তভোগী জনগণ ৯নং কালাদরাপ ইউনিয়ন থেকে সমাজসেবক মোঃ নুরুল আমিন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল আমিন ব্রিকফিল্ডে কর্মরত শ্রমিক ভোটারদের জন্য ভোট দিতে সম্পুর্ন কিছু উন্মুক্ত করে দেন। যা বর্তমানের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে অনেকে মনে করেন।

