শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরের চারটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনের সব কটিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন—নাটোর-১ আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ আসনে আব্দুল আজিজ।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সব ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে তাঁরা বিজয়ী হন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সবগুলো কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের দাউদার মাহমুদ পেয়েছেন ৫৬ হাজার ৩০৯ ভোট।

অপর দিকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন