শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে চলমান নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে।

রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।’

জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবেশী দেশটিতে ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচ’-এর পক্ষে নয়াদিল্লি সবসময় অবস্থান নিয়েছে।

বাংলাদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি দেশটির প্রথম নির্বাচন। এরপর থেকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দেশ পরিচালনা করে আসছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে গণনা শুরু হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি জোটকে পরাজিত করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিএনপি প্রধান তারেক রহমান।

প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমান দেশের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন একটি জোটের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। বিএনপি শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে।

মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারেক রহমান গত বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরেন। খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন