বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

সুবর্ণচরে আশরাফুল করিম নূরানী মাদ্রাসার নতুন ভবন উদ্ধোধন

রাসেদ বিল্লাহ চিশতীঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলাতে আশরাফুল করিম মডেল নূরাণী মাদ্রাসার অফিস ও নতুন শ্রেণী কক্ষের নতুন ভবন উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) উপজেলার চরজুবিলী বাঁধের হাটে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে ও সিনিয়র শিক্ষক ফয়জুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। আশরাফুল করিম মডেল নূরাণী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুর নবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসার সহ-সভাপতি সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার পরিচালক মাওলানা খালেদ সাইফুল্যাহ, পরিচালনা কমিটির সদস্য, নুর উদ্দিন, মোঃ নুর নবী দাতা সদস্য বাবুল, আব্দুল কাইয়ুম ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আশরাফুল করিম মডেল নূরাণী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং মাইজদী পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আশরাফুল করিম এডভোকেট সাহেবের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন