বুধবার, ১১ মার্চ ২০২৬

লেমুয়ার গর্ব অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

লেমুয়ার কৃতি সন্তান ও লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্‌ বিভাগভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হওয়ায় লেমুয়া তথা ফেনী জেলায় আনন্দ ও গর্বের জোয়ার বইছে।

অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর লেমুয়া ১নং ওয়ার্ডের মধ্যম চাঁদপুর গ্রামের কৃতি সন্তান। তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ স্থানীয় শিক্ষানুরাগী, সামাজিক ও মানবাধিকার সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
এই উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী শাখার আঞ্চলিক পরিচালক ও দৈনিক প্রভাতী বাংলাদেশের সাংবাদিক জনাব মোহাম্মদ হানিফ অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জনাব মোহাম্মদ হানিফের বক্তব্য:
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর স্যার একজন মেধাবী, সৎ ও দূরদর্শী শিক্ষাবিদ। তাঁর মতো একজন গুণী মানুষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় ও দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক। আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি এবং বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে অনুষদ আরও সমৃদ্ধ হবে।”
এছাড়াও মধ্যম চাঁদপুর গ্রামের জনগণের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার জেলা তথ্য ও ইনফরমেশন অফিসার জনাব আবু বক্কর ছিদ্দিক অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন,
“আমরা গর্বিত যে আমাদের গ্রামের সন্তান আজ দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মক্ষেত্রে অব্যাহত সাফল্য কামনা করি।”
অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি লেমুয়া ও মধ্যম চাঁদপুরবাসীর সম্মান ও অহংকার। তাঁর সততা, জ্ঞান ও নেতৃত্বগুণ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে—এমন প্রত্যাশাই সবার।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন