নোয়াখালীর বেগমগঞ্জে হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেতে পরিবারের আহাজারি দেখা দিয়েছে। মোঃ নুরুল ইসলাম, পিতা- মৃত তরিক উল্যা, ঠাকুর বাড়ী, সাং- দূর্গাপুর, বেগমগঞ্জ উপজেলার, নোয়াখালী।
গত ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং রোজঃ বুধবার সন্ধ্যা ৬ ঘটিকা থেকে হারানো ব্যাক্তি মোঃ নুরুল ইসলাম তাদের নিজ বাড়ি ঠাকুর বাড়ীর দরওয়াজায় দোকানের সামনে থেকে হারিয়ে যায়।
গত ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং রোজঃ বুধবার সন্ধ্যা ৬ ঘটিকা থেকে হারানো ব্যাক্তি মোঃ নুরুল ইসলাম কে নিজ এলাকায়, নিকটতম প্রতিবেশী, নিকটতম আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে অনেক খোজাখুজি করেও এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিবারের পক্ষে বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডাইরির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হারিয়ে যাওয়া ব্যাক্তি মোঃ নুরুল ইসলাম যথাক্রমে তিন সন্তান যথাক্রমে আল আমিন, জহির ইসলাম, জিহাদ হোসেন। তারা তাদের বাবাকে হারিয়ে একপ্রকার বাকরুদ্ধ হয়ে পড়ছে। তাহার সন্তানদের মাধ্যমে জানা যায়, হারিয়ে যাওয়া বাবা একটু মানষিক সমস্যায় ভুক্তভোগী ছিলেন।
কোন স্ব হৃদয়বান ব্যাক্তি হারিয়ে যাওয়া মোঃ নুরুল ইসলামের কোনরূপ সন্ধান ফেলে নিকটস্থ থানা পুলিশকে অবগত করবেন বা তার স্বজনদের (01812-331040) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

