অক্সফোর্ড কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, বল নিক্ষেপ, বালিশ খেলা সহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া পর্ব শেষে
শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং এ ধরনের আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে প্রতি বছরই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।

