বুধবার, ১১ মার্চ ২০২৬

ফেনী–২ আসনে গণজোয়ার সৃষ্টি করল ধানের শীষ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

ভোটাধিকার হরণ, দুঃশাসন ও একদলীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফেনী–২ আসনের জনগণ। এরই বহিঃপ্রকাশ ঘটেছে আজ লেমুয়া ইউনিয়নে অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে গণসংযোগে। ফেনী–২ আসনের সাহসী ও আপসহীন নেতা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস আহমেদ কৌরাইশীর নেতৃত্বে লেমুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত গণসংযোগ কার্যক্রমে রীতিমতো জনস্রোত নেমে আসে।
গণসংযোগকালে নেতারা বর্তমান সরকারের দমন-পীড়ন, ভোট ডাকাতি, লাগামহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের মিছিলে অংশ নিয়ে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে অবস্থান নেন।
অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বলেন,
“এই সরকার জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। ফেনী–২ আসনের মানুষ আর জুলুম-নির্যাতনের রাজনীতি মেনে নেবে না। ধানের শীষই হচ্ছে ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক, গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র হাতিয়ার।”
তিনি আরও বলেন,
“যারা দিনের ভোট রাতে করেছে, যারা জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতায় আছে—তাদের সময় শেষ। এই নির্বাচন হবে ফেনী–২ আসনের মানুষের প্রতিবাদের ব্যালট।”
লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস আহমেদ কৌরাইশী বলেন,
“লেমুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আজ জেগে উঠেছে। মানুষ আর মিথ্যা উন্নয়ন আর ফাঁকা আশ্বাস চায় না। তারা চায় ন্যায্য অধিকার, চায় গণতন্ত্র। ধানের শীষের পক্ষে এই গণজোয়ারই প্রমাণ করে—জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“ভোট কারচুপির কোনো চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে। লেমুয়া ইউনিয়ন কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, এবারও করবে না।”
গণসংযোগকালে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের আগুনে সাধারণ মানুষ দিশেহারা, যুব সমাজ বেকার, কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত—এই অবস্থার জন্য দায়ী বর্তমান সরকার। তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে সরকার পরিবর্তনের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, লেমুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে অভূতপূর্ব সাড়া মিলছে। তারা দাবি করেন, এই গণসংযোগ ফেনী–২ আসনে সরকারবিরোধী আন্দোলনে নতুন গতি সৃষ্টি করেছে।
গণসংযোগ শেষে নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, ফেনী–২ আসনের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হবে এবং ভোটাধিকার আদায়ের আন্দোলন রাজপথ থেকে ব্যালট—সব জায়গায় জোরদার করা হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন