শনিবার, ৪ এপ্রিল ২০২৬

নির্বাচনী দায়িত্বে আনসার-ভিডিপি’র পেশাদারিত্ব ও নিরপেক্ষতার নির্দেশ মহাপরিচালকের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাজীপুরে একটি নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

গাজীপুরে সরাসরি উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরাও এতে যুক্ত হন। তার বক্তব্যে মহাপরিচালক নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট ও রাজনৈতিক প্রভাব কঠোরভাবে প্রতিহত করতে হবে। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার-ভিডিপি সদস্যের মধ্যে দুইজন সদস্য ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল করবেন।

উপজেলা পর্যায়ে রেসপন্ডার টিম এবং জেলা থেকে সদর দপ্তর পর্যন্ত সার্বক্ষণিক অবজারভেশন ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মহাপরিচালক আরও বলেন, শারীরিকভাবে সুস্থ ও প্রশিক্ষিত সদস্যদেরই এবারের নির্বাচনী দায়িত্বে বাছাই করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পেশাদারিত্ব ও সততার মাধ্যমে আনসার–ভিডিপি সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। এই সমাবেশ নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও গণতন্ত্র সুরক্ষায় আনসার-ভিডিপির ভূমিকা নতুন করে তুলে ধরেছে।

সমাবেশে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র গাজীপুর জেলা কমান্ড্যান্ট, বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ান কমান্ডার, আনসার ব্যাটালিয়ান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, ভাতাভোগী আনসার-ভিডিপি, টিডিপি সদস্য ও মিডিয়া কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন