বুধবার, ১১ মার্চ ২০২৬

ঝাওয়াইলে ধানের শীষের গণজোয়ার নির্বাচনী সমাবেশে পিন্টুর অঙ্গীকার উন্নয়ন ও ঐক্যের

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ঝাওয়াইল ইউনিয়নের ঝাওয়াইল মহারাণী হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে যোগ দেন। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন,

“টাঙ্গাইল-২ আসনকে আমরা অবহেলা ও বৈষম্য থেকে মুক্ত করতে চাই। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে ঝাওয়াইলসহ পুরো গোপালপুর উপজেলাকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিন। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন,

“আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। ধানের শীষ বিজয়ী হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”ধানের শীষ মানেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ঝাওয়াইল ইউনিয়নের মানুষ আজ ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,

“প্রত্যেকটি ভোটার যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরিতে সবাইকে কাজ করতে হবে।”

সমাবেশ শেষে প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণসংযোগে অংশ নেন। এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন