শনিবার, ৪ এপ্রিল ২০২৬

তজুমদ্দিনে খাদ্য নিরাপত্তায় কড়াকড়ি: ৮৫ হাজার টাকা জরিমানা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি. উজ্জ্বল বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় ভ্রাম্য মাণ আদালতের অভিযানে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ফ্রিজিং করা হাঁস জব্দ করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শশীগঞ্জ মধ্য বাজারের শরীফ এন্টারপ্রাইজে বিক্রিত বিস্কুট, চানাচুর ও মনাক্কার প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানটি থেকে ১৪০ কেজি খোলা চানাচুর, ১৫০ কেজি খোলা মনাক্কা এবং ২৪ পিস ঠান্ডা পানীয় জব্দ করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন