বুধবার, ১১ মার্চ ২০২৬

মিলেমিশে ধানের শীষে ভোটের আহ্বান, মাঠে সক্রিয় সালাম পিন্টুর সমর্থকরা

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)

টাঙ্গাইলে ভূঞাপুর গোবিন্দাসী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গোবিন্দাসী ইউনিয়নেের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নেতাকর্মীরা বলেন, “মিলেমিশে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়বো।” তারা আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ভোট প্রার্থনা কালে তারা বলেন , আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে উপস্থিত নেতাকর্মীরা বলেন, এডভোকেট আব্দুস সালাম পিন্টু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। তাই উন্নয়নের স্বার্থে এবং এলাকার সার্বিক কল্যাণে তাকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন