বুধবার, ৪ মার্চ ২০২৬

আনোয়ারায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর বন্দর এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি আয়োজন করা হয় মো. রাসেলের প্রতিনিধিত্বে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ জিয়ার প্রজন্ম দলের সহ-সাধারণ সম্পাদক আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনুরসহ যুবদল, শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৈঠকে বক্তারা বলেন, আনোয়ারা-কর্ণফুলী ১৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সারোয়ার জামান নিজামের প্রতি সম্মান জানিয়ে এবং তার নির্দেশনায় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে। উঠান বৈঠকে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন