রবিবার, ১৫ মার্চ ২০২৬

শোক সংবাদ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

ভূঞাপুরে শোকের ছায়া: সাবেকভ চেয়ারম্যান বিদ্যুৎ ও সাংবাদিক বাবুলের মায়ের ইন্তেকাল

ভূঞাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ এবং ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুলের মমতাময়ী মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ইন্তেকালের খবরে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এদিকে, মরহুমার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।”

মরহুমার রুহের মাগফিরাত কামনা আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য প্রার্থনা জানানো হয়।

মরহুমার নামাজে জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে ভূঞাপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন