রবিবার, ১৫ মার্চ ২০২৬

গোপালপুরে মহিলা জামায়াতের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)

টাঙ্গাইল ২ (ভূঞাপুর গোপালপুর) নির্বাচনী প্রচারণাকালে মহিলা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালপুর পৌর মহিলা জামায়াত শাখা।

শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রম চলাকালে নারীদের ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং এটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিপন্থী।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন