সোমবার, ৬ এপ্রিল ২০২৬

নরসিংদীর পলাশে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার-দুই

নিজস্ব প্রতিবেদক, উজ্জ্বল বাংলাদেশ

নরসিংদীর পলাশ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি শুকনো গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী সূত্রে জানা যায়, গোপন তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে নরসিংদী জেলার পলাশ থানাধীন পাঁচদোনা-চরসিন্দুর সড়ক সংলগ্ন চরনগরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আলহামদুলিল্লাহ মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি কালো-হলুদ রঙের পিকআপ তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো পিকআপটির বডির ওপর প্লেন সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সে সংরক্ষিত ছিল।

এ সময় পিকআপটির চালক মো. কাওসার (২৭), পিতা মো. বুলবুল, সাং-দক্ষিণ পারুলিয়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী এবং চালকের হেলপার মো. মহরম আলী (২৬), পিতা মো. জব্বার হোসেন, সাং-সুলতানপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১১ ইতোমধ্যে বিপুল সংখ্যক অপরাধী গ্রেফতারসহ অস্ত্র ও মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন