বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পাবনার আট মাইলে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত

Md. Omar Faruk (Sunny)

রবিবার (২৫ জানুয়ারি) পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের আট মাইল বাজারে পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও অত্র ইউনিয়নে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক। বক্তব্যে তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটার প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভায় দাপুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ওমর ফারুক এবং অঙ্গ সংগঠন থেকে দায়িত্বপ্রাপ্ত পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাশফিক মোজাম্মেল খান ঈশান, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) আজিজুল হক লিটন, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য সোমনাথ বাগচী সহ দাপুনিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন