বুধবার, ৪ মার্চ ২০২৬

ভূমিকম্পে কেপে উঠলো ঠাকুরগাঁও: ৩.৪মাত্রায় অনুভূত

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় রবিবার সকালে (২৫ জানুয়ারী) সকাল ৮টা ৩৪মিনিটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। এছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলে জানিয়েছে তারা।

এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানান।হরিপুর উপজেলা সহ রানীশংকৈল

উপজেলার শিবদিঘি, বন্দর, মীরডাঙ্গী, নেকমরদ, সহ বিভিন্ন এলাকা সহ পাশ্ববর্তী উপজেলা পীরগঞ্জে কিছু কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে খরব পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন